পাবনা জেলার, সুজানগর উপজেলার, ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের, মোশারফ হোসেনের সাথে সিয়াম ফকিরের কথা কাটাকাটি হয়।তারই জেরে গত১০জুন সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় মোশারফ হোসেন ফসলের জমি থেকে বাড়িতে আসার পথে, টিপু ফকির তাকে আটকায়,তখন সিয়াম ফকির ও সাইদ ফকির তারা দেশীয় অস্ত্র নিয়ে ও চাইনিজ কুড়াল লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এবং এলোমেলো ভাবে লাঠি দিয়ে পিটিয়ে মোশারফ মারা গেছে ভেবে, পুকুরের ধারে ফেলে রেখে যায়। স্থানীয় জনগণ মোশারফকে রক্তাক্ত অবস্থায় দেখে, উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসার,অবনীত হলে তাকে পাবনা সদর হাসপাতালে থেকে, ঢাকা মেডিকেল কলেজের রেফার করেন।বর্তমানে সে আই সি ইউ তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত ১২ জুন বিকেলে এই হত্যার চেষ্টার প্রতিবাদে ঘোড়াদহ গ্রামের সকল মানুষ সম্মিলিত ভাবে একটি মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। প্রতিবাদ মিছিল শেষে স্থানীয়রদের মধ্যে বক্তব্যে রাখেন,অবসরপ্রাপ্ত শিক্ষক কাজেম উদ্দিন মাস্টার, তাতিবন্ধ ইউপি সদস্য তমিজ উদ্দিন মোল্লা, আতিকুর রহমান সহ অনেকে।বক্তারা বলেন আমরা এই অন্যায় হত্যা চেষ্টার প্রতিবাদ জানাচ্ছি, এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করছি। এ ব্যাপারে মোশারফ হোসেনের ভাই, আশরাফুল আলম বাদী হয়ে সুজানগর থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগে এনে,একটি অভিযোগ দায়ের করেন। সুজানগর থানা অফিসার ইনচার্জ,মোজাফফর হোসেন,জানান, অভিযোগ টি,গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী সিয়াম ফকির টিপু ফকির ও সাইদ সহ সকল আসামি কে গ্রেফতারের চেষ্টা করছে। এলাকাবাসী আরো বলেন সিয়াম ফকির টিপু ফকির এরা মাদক অস্ত্র সন্ত্রাসের সাথে জড়িত, তাহাদের আইনে আওতায় এনে সঠিক বিচারের দাবি জানান।




