পার্বতীপুরে মাদকবিরোধী অভিযান

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড় হরিপুর মুন্সীপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে কোডিন মিশ্রিত অবৈধ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৯ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে মোঃ আশিকুর রহমান ওরফে মিন্টু (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার বসতবাড়ির একটি কক্ষ এবং মাটির নিচে তৈরি করা গোপন চেম্বার তল্লাশি করে ১০২ বোতল কোডিন মিশ্রিত অবৈধ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সিরাপগুলোর মধ্যে ফায়ারডিল, স্কাফ ও উইনসেরেক্স ব্র্যান্ডের সিরাপ রয়েছে। জব্দকৃত এসব মাদকদ্রব্যের মোট পরিমাণ প্রায় ১০.২ লিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল গ্রেফতারকৃত ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পার্বতীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন