পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে| শনিবার দুপুরে উপজেলার গড়পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে| মৃত ইব্রাহিম গড়পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে| সে বোকাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে পড়াশোনা করতো|
পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, ঘটনার দিন এলাকার ছেলেদের সাথে ফুটবল খেলা শেষ করে পাশের পুকুরে গোসল করতে যায়| পুকুর থেকে সবাই উঠলেও ইব্রাহিম উঠেনি| কিছুক্ষণ পর পরিবারের লোকজন ইব্রাহিমকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে গিয়ে দেখে তার মরদেহ উল্টো করে পুকুরের পানিতে ভাসছে| এ সময় পরিবারের সদস্যরা পুকুর থেকে উদ্ধার করেন| শিশুটিকে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোফাক্কারুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল|
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে|

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগ, শেরপুরের