প্রধানমন্ত্রীর চকরিয়া সফর ঘিরে ১০০ শয্যা হাসপাতালের প্রস্তুতি পরিদর্শনে বিভাগীয় পরিচালক

আগামী ১৩ জুন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চকরিয়া আগমনকে কেন্দ্র করে ১০০ শয্যা বিশিষ্ট চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এস কে ফজলে রাব্বি।
বুধবার (রাত) প্রায় ৯টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং হাসপাতালের চিকিৎসাসেবা, জরুরি বিভাগ, পরিচ্ছন্নতা, রোগী ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে বিভাগীয় পরিচালক হাসপাতালের অবকাঠামোগত সক্ষমতা, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রস্তুতি এবং সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
এ সময় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিভাগীয় পরিচালককে স্বাগত জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিসকাত উদ্দিন মাহী। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলামসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন ও কার্যকর রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। জরুরি চিকিৎসা ব্যবস্থা, অ্যাম্বুলেন্স সেবা, প্রয়োজনীয় ওষুধ মজুদ এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চকরিয়া জুড়ে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে বিভাগীয় পর্যায়ের এই পরিদর্শনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া