ফুলগাজীতে মানবিক সহায়তার আকুতি, আগুনে পুড়ে ছাই বসতঘর

ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে জাফর মজুমদারের বসতঘর। সোমবার (২ মার্চ ২০২৬) দুপুর প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের ভেতরে জ্বালানো লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশেই রাখা গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়ে, আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে যায়। অল্প সময়ের মধ্যেই বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালালেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আলমগীর মজুমদার জানান, ঘরের ভেতরে ধান, চাল, ডালসহ সকল নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত ছিল। আগুনে সেগুলোও সম্পূর্ণভাবে পুড়ে গেছে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় পরিবারটি চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া