বকশীগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা: হাত পাখার বিজয়ে আখিরাতে শান্তির প্রত্যাশা

জামালপুরের বকশীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী জনসভা। সোমবার বিকেলে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের দলীয় প্রার্থী আব্দুর রউফ তালুকদারের পক্ষে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।
জনসভায় বক্তব্যকালে তিনি বলেন, হাত পাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে পারলে দুনিয়ার পাশাপাশি আখিরাতেও আল্লাহ তায়ালা শান্তি দান করবেন। তিনি দাবি করেন, ইসলামী আন্দোলন ক্ষমতার লোভে নয়, বরং ইনসাফভিত্তিক রাষ্ট্র ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই নির্বাচনে অংশগ্রহণ করছে।
মুফতি রেজাউল করিম বলেন, স্বাধীনতার পর যারা দেশ পরিচালনা করেছে, তাদের শাসনব্যবস্থা জনগণ প্রত্যক্ষ করেছে। দুর্নীতি, অবিচার ও বৈষম্যের রাজনীতি থেকে জাতি মুক্তি পায়নি। তাই নতুন করে তথাকথিত উন্নয়নের ফুলঝুড়ির দরকার নেই। প্রয়োজন ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র পরিচালনা।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করে না। এই আন্দোলন কোরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনার স্বপ্ন দেখে। সাধারণ মানুষের অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত সমাজ এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।
জনসভায় জামালপুর জেলা ও বকশীগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা হাত পাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী নেতৃত্বকে বিজয়ী করার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব ছাড়া দেশের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ভোটে বিজয়ী হলে দেশ ইনসাফভিত্তিক শাসনের পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
জনসভায় স্থানীয় নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ