বগুড়ার সরকারী মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে নবনির্মিত ৬তলা বিশিষ্ট বিজ্ঞান ভবনের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৬ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদ ইকবাল এবং সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ বেল্লাল হোসেন।শিক্ষা মন্ত্রণালয়ের “বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ” প্রকল্পের আওতায় নির্মিত ভবনের উদ্বোধনের পাশাপাশি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।




