বাঁশখালী ক্রিকেট একাডেমি চেয়ারম্যান শহিদুল মোস্তফার মাতা ইন্তেকাল করেছেন

 বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান শহীদুল মোস্তফা চৌধুরী মিজান এর মমতাময়ী আম্মাজান অর্থাৎ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক   ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু সাহেব এর সহধর্মিণী””শিরিন আক্তার” ইন্তেকাল করেছেন “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
বুধবার দিবাগত রাত ১১টায় চট্টগ্রামস্থ ইম্পেরিয়াল  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেছে বলে মহরমার পরিবার সুত্রে জানা গেছে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বাঁশখালী উপজেলা কালীপুর ইউনিয়নের পূর্ব গুনাগরী কাজিম চৌধুরী বাড়ির জমিদার পরিবারের  আলহাজ্ব ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজুর সহধর্মিণী।
বৃহস্পতিবার বিকাল ২ ঘটিকায় বাঁশখালী উপজেলার পূর্ব গুনাগরীস্থ আহমদিয়া ডলমপীর (রহঃ) সিনিয়র মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজে  জানাজার অনুষ্ঠিত হবে। জানাজা তাঁহাদের  পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আলহাজ্ব ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজুর সহধর্মিণী শিরিন আক্তারের ইন্তেকালে বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী, সেক্রেটারী আবদুল মতলব কালু,
সহ-সভাপতি  শাহ মোহাম্মদ শফিউল্লাহ, সহ-সভাপতি মুহিব্বুল্লাহ ছানুবী,অর্থ সম্পাদক মুহাম্মদ দিদার হোসাইন,দপ্তর সম্পাদক মোহাম্মদ এরশাদ,
সদস্য রফিউল করিম চৌধুরীসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন