বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​সাংবাদিকদের অধিকার ও কল্যাণের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলা বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর আয়োজনে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকার পল্টনে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের সভাপতিত্বে এবং মহাসচিব মোঃ আল-আমিন শাওন (এলএল.বি)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি

​  অনুষ্ঠানের বিশেষ দিকসমূহ:

  পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা।

  বিটিএসএফ-এর সদ্য সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মরহুম হাবিবুর রহমান মোমেনসহ প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া।

  সংগঠনের ৮ বছরের সাফল্য ও আগামী দিনের পথচলা নিয়ে নেতৃবৃন্দের দিকনির্দেশনা।

​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনির হোসেন কাজী (সম্পাদক, বার্তা প্রবাহ) এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মোঃ শামছুল আলমসহ বিটিএসএফ কেন্দ্রীয় কমিটির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, “সকলের সহযোগিতায় বিটিএসএফ আজ তৃণমূল সাংবাদিকদের ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। আগামীতেও আমরা সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”

​সাফল্য, প্রত্যাশা ও অগ্রগতির ৮ বছরে— বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন