বাগেরহাট রেড ক্রিসেন্টে আধুনিক কনফারেন্স রুম, সেবার মানোন্নয়নে নতুন সংযোজন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
জানা যায়, রুমটির আধুনিক ও নান্দনিক নবরূপায়নের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। সার্বিক তত্ত্বাবধান করেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত সেক্রেটারি মো. মাহবুবুর রহমান টুটুল। বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে নবরূপায়নের কাজ বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য মো. আল-আমীন সরদার ও নার্গিস আক্তার ইভা, ইউনিট লেভেল অফিসার মো. হান্নান, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)-এর এশিয়া-প্যাসিফিক রিজিওনাল কো-অর্ডিনেটর ডিকশা খাডকা, সিনিয়র টেকনিক্যাল অফিসার মামুনুর রশিদ, সিডিআরআরএনসিএ (CDRRnCA) প্রোগ্রামের ইনচার্জ ডি. এম. নাজমুল আলম, সিনিয়র পিএমইআর অফিসার শাহাদাত হোসেন, ফাইন্যান্স অফিসার মোনালিসা রূপা, সিনিয়র প্রোগ্রাম অফিসার তানভীর মাহমুদ আকাশ, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার ইমদাদ ইলাহী চৌধুরী, এমএসিপি রেসপন্সিভ গ্রান্ট বাংলাদেশ প্রকল্পের প্রজেক্ট অ্যাসোসিয়েট মো. শরিফুল ইসলাম জুয়েল, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মোহাম্মদ নাইমুর রহমান, বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলাম এবং যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুম ইউনিটের প্রশাসনিক কার্যক্রম, প্রশিক্ষণ, সভা, পরিকল্পনা প্রণয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনায় নতুন গতি আনবে। একই সঙ্গে এটি রেড ক্রিসেন্টের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধন শেষে অতিথিরা নবরূপায়িত কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুম পরিদর্শন করেন এবং এর আধুনিক অবকাঠামো, প্রযুক্তিনির্ভর সুযোগ-সুবিধা ও নান্দনিক পরিবেশের প্রশংসা করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এই সংযোজনের মাধ্যমে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দুর্যোগকালীন ও মানবিক সেবায় জনগণ আরও কার্যকর সেবা পাবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে