‎বাঙ্গালপাড়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের গণসংযোগ ও লিফলেট বিতরণ

‎কিশোরগঞ্জ–৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ ফজলুর রহমানের পক্ষে বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার বাঙ্গালপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ নির্বাচনী প্রচারণা কর্মসূচি পালিত হয়। এ সময় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ফজলুর রহমানের সুস্থতা কামনায় দোয়া চান।
‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন আলম, অষ্টগ্রাম উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আক্কাছ আলী আকাশ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মাজব আলী ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু দিলীপ কুমার রায়, ইউনিয়ন বিএনপির নেতা মোঃ কাওসার আলম, সাবেক ইউপি সদস্য ও ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খসরু মিয়া।
‎এছাড়া উপস্থিত ছিলেন বাঙ্গালপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন, মোঃ শহিন উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেসাদ আলী, সহ-সাধারণ সম্পাদক স্বপন মিয়া, বাঙ্গালপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আতিক মিয়া, সদস্য সচিব মোঃ রাজু আহমেদ রাজু, হারুন মিয়া, মাহিদ আহমেদসহ আরও অনেকে।
‎নেতাকর্মীরা জানান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক। তার সুস্থতা কামনা এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনে এ ধরনের গণসংযোগ কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ