ভোলায় ঘুইংগারহাট বাজারের কাছাকাছি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাংকার পানিতে পড়ে আহত ২

দ্বীপ জেলা ভোলার ঘুইংগারহাট বাজার থেকে ভোলা যাওয়ার পথে রেবা রহমান কলেজের কাছে ইসমাইল ফরাজীর বাড়ির দরজার সামনে উক্ত ট্যাংকার গাড়িটি ড্রাইভার সহ নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। গতকাল সকাল ১০ ঘটিকায় , ২৭ জানুয়ারী ২০২৬ ইং তারিখ এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ড্রাইভার ও তার সহযোগী কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
 শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।
একের পর এক বাস, সিএনজি, অটো রিক্সা দুর্ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন ভোলা জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সচেতন মানুষ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন