ভোলায় সরিষার বাম্পার ফলনে কৃষকের আনন্দ

 এবার লক্ষ মাত্রার চেয়ে বেশি ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। সরিষা বিক্রি করে ভালো দাম আশা করছেন কৃষকরা।
  সরিষা চাষে বাম্পার ফলনের আশা কৃষকের ভোলার দিগন্ত বিস্তৃত হলুদে ছেয়ে গেছে কৃষকের ফসলের মাঠ।
মাঘের হিমেল হাওয়ায় দোল খাচ্ছে সরিষা ক্ষেত মৌমাছির গুঞ্জনে মুখরিত সরিষার ক্ষেত খামার মাঠ। বাম্পার ফলনের আশায় কৃষকের চোখেমুখে আনন্দ  ফুটে উঠেছে
  এই সরিষা ক্ষেত খামারে ছোট ছোট ছেলেরা ফুল তুলিতে আসে কি সুন্দর অপূর্ব দৃশ্য যাহা মনকে শীতল করে, আমরা সরিষা  ক্ষেত দেখে খুব আনন্দ ভোগ করি স্কুল কলেজ বিভিন্ন ছাত্ররা এই সরিষা ক্ষেতে এসে ছবি তুলে তখন মন খুব সুন্দর লাগে এবং ফ্রেশ হয়,  প্রতিদিন বিকাল বেলা চতলা সাধ দরুন ও তুলার ডগি বিলে ক্ষেত খামারে ছোটখাটো মাসুম বাচ্চারা এবং স্কুল কলেজের পড়ুয়া ছাত্ররা বন্ধুবান্ধবের সাথে সরিষা ক্ষেতের ছবি তোলে এবং আনন্দ উপভোগ করে। মহাজন বাড়ি খামার বাড়ির পাশে ও  আলহাজ্ব আব্দুর রশিদ মেম্বারের নতুন বাড়ির আশপাশে ও হাজী মমতাজ মিয়ার বড়দাড়ির আশপাশে সরিষা শ্যামলে ভরা বিভিন্ন লোকজন এখানে এসে ভিড় জমায়, আজ আমরাও আজ সেখানে প্রাকৃতিক সৌন্দর্য সরিষার দৃশ্য দেখতে গেলাম এবং আনন্দ উপভোগ করে। শীতের প্রোকপ বেশি থাকায় ক্ষেত গুলোতে এখন পর্যন্ত পোঁকার আক্রমণ দেখা যায়নি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’ উদ্ভাবিত অধিক ফলনশীল (উফশী) সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে। উন্নত জাতের সরিষা ৫৫-৬০ দিনে ঘরে তোলা যায়। প্রতি হেক্টরে ফলন হয় প্রায় দেড় হাজার কেজির ও বেশী। সরিষা কেটে ওই জমিতে আবার, বোরো ধান আবাদ করা যায় আবার সৃজনের ধান চাষ করা যায় । এতে কৃষি জমির সর্বাধিক ব্যবহার নিশ্চিত হয়। স্থানীয় কৃষকরা জানান, সরিষা চাষে ৩ মাসের মধ্যে লাভবান কৃষক। কৃষি অফিস থেকে সার, কিটনাশক,বীজ পেলে সরিষার আবাদ আরো বৃদ্ধি পাবে। সরকারিভাবে সরিষা ক্রয়ের দাবি চাষীদের। তবে সার এবং কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হচ্ছে। সরিষা চাষ আরো ব্যাপক বৃদ্ধি পেলে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে অর্থনৈতিক ভাবেও লাভবান হতে পারে কৃষক। সরকারের কাছে কৃষি প্রণোদনার আরো বৃদ্ধির দাবির চাষিদের।
কৃষি উপসহকারী কর্মকর্তা মো. হোসেন জানান, কৃষকদের সার্বক্ষণিক পাশে থেকে সার,কীটনাশক, বীজ ও পরামর্শ দিয়ে সহায়তা করে থাকি। ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ হাসান ওয়ারিসুল কবির জানান, ভোলার জেলার কয়েক হাজার কৃষককে প্রণোদনাসহ কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন