ভোলার দৌলতখানে নৌবাহিনীর অভিযান, অস্ত্র-মাদক উদ্ধার

ভোলার দৌলতখানে নৌবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। সোমবার (২৬ জানুয়ারী) বিকালে উপজেলার চরপাতা ইউনিয়নের কালুরহাট নামক এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করে।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের মাধ্যমে ভোলা সদর এ মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট মাদক পাচার ও বিক্রির তথ্য জানতে পারে। এ সময় টহল কার্যক্রমে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্টের সদস্যরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার (২৬ জানুয়ারী) বিকালে দৌলতখান উপজেলার চরপাাতা ইউনিয়নের কালুরহাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রাজিব (২৮) নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামী বাড়ি থেকে পালিয়ে যায়। অত:পর তার বসতবাড়ি তল্লাশী করতঃ ৪শ’ ৩৫ পিচ ইয়াবা, ১শ’ ৬০ গ্রাম গাজা, ২টি চাইনিচ কুড়াল, ১টি চাকু, মাদক ওজনের ২টি ডিজিটাল মেশিন, ২টি পুরাতন এন্ড্রোয়েড মোবাইল, ২টি মোবাইল সিম ও মাদক বিক্রয়কৃত নগদ ১ লাখ ৩১ হাজার ৮শ’ ৫০ টাকা পাওয়া যায়। অভিযান শেষে পলাতক মাদক ব্যবসায়ীর নিজ বাড়ি থেকে জব্দকৃত মাদক, নগদ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়। থানা সূত্রে জানা যায়, পলাতক মাদক কারবারির বিরূদ্ধে দৌলতখান থানায় মাদক পাচারের একাধিক অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য নিয়োজিত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ