মংলা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আঃ সালামের বিএনপিতে যোগদান

মংলা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খলিফা আঃ সালাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করছেন। গতকাল খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সাথে সাক্ষাৎ করে প্রায় অর্ধশত কর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেন। তিনি এর পূর্বে প্রায় ১০ বছর যাবৎ মংলা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। যোগদানের সময়ে আরো উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, লোকমান মোল্লা, খলিলুর রহমান, জিয়াউর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন