মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীর ওপর হামলা : থানায় অভিযোগ

 পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন আরিফ নামে এক সৌদি প্রবাসী।সে আমড়াগাছিয়া ইউনিয়নের পশুরিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ হাওলাদারের পুত্র।এ ঘটনায় মঠবাড়িয়া থানায লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ভুক্তভোগী ওই প্রবাসী ব্যক্তিগত কাজে সোনাখালী বাজারে আসেন।এ সময় তিনি তার প্রতিপক্ষ শামীম হাওলাদারের নিকট পাওনা টাকা চাইতে গেলে তর্ক বিতর্ক শুরু হয়।একপর্যায়ে শামীম হাওলাদার তার লোকজন নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে।কিল ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে নীলা ফুলা জখম করে।নাক, মুখ ও চোখ ফুলে যায়।এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসার জন্য মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
স্থানীয়রা জানান,শামীম হাওলাদার আওয়ামী লীগের আমলে এলাকায় আধিপত্য বিস্তার করে জমি দখল সহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। কিন্তু বর্তমানে কিছুটা গাঁ ঢাকা দিয়ে থাকলেও আরিফ নামে ওই প্রবাসীর ওপর হঠাৎ এ হামলা চালানোর ঘটনায় অনেকটা ক্ষুব্ধ এলাকাবাসী।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান,এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্ত করা হয়েছে।তদন্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া