মাগুরা শহরের তিন ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

মাগুরা শহরের তিনটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে মাগুরা সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবিরের নেতৃত্বে এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের পরিচালনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শহরের ইবনে সিনা ক্লিনিক, সাইন্স ল্যাব হাসপাতাল এবং পলি ক্লিনিক পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় প্রতিষ্ঠানগুলোতে বৈধ লাইসেন্সের ঘাটতি, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্যবিধি অনুসরণে অবহেলা এবং স্বাস্থ্যসেবা পরিচালনায় বিভিন্ন নিয়ম-কানুন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও প্রচলিত বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় সকল নিয়মনীতি যথাযথভাবে অনুসরণের জন্য কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান শেষে মাগুরার সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির বলেন,
“জনস্বার্থে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অভিযানের প্রশংসা করে বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।
অন্যদিকে, কয়েকজন ক্লিনিক মালিকের দাবি, বিভিন্ন সময় পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহের ক্ষেত্রে তারা হয়রানির শিকার হন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে সহজ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করারও দাবি জানান তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে