দক্ষতা থেকে কর্মসংস্থান, কারিগরি শিক্ষা নিলে মিলবে চাকরি—আমাদের সর্বজন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় দিনব্যাপী চাকরির মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ চাকরির মেলা অনুষ্ঠিত হয়। এসইডি (SED) প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ মেলায় জাতীয় পর্যায়ের ১০টি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় চাকরি প্রত্যাশীদের কাছ থেকে প্রতিষ্ঠানগুলো আবেদনপত্র গ্রহণ করে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল বেস্ট ইলেকট্রনিক্স, সনি র্যাংগস, হাইপারলিংক টেকনোলজি, ওয়ালটন, মিনিস্টার, বাটারফ্লাই, লাবণী হিরো মোটরস, সিঙ্গাসহ দেশের সুনামধন্য মোট দশটি প্রতিষ্ঠান।
চাকরি মেলায় বক্তব্য রাখেন ভোকেশনাল ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ রেজাউল হক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মো. মাহবুব হায়দার এবং মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাজেদুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথির ভার্চুয়াল এ যুক্ত হয়ে বক্তব্যে বলেন, চাকরি মেলার মাধ্যমে কর্মদক্ষতা ও চাকরি প্রত্যাশীদের মধ্যে সেতুবন্ধন তৈরি হয় এবং যোগ্য যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তিনি চাকরি প্রাপ্তদের দক্ষতা প্রদর্শনের মাধ্যমে আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারিয়ার গড়ে তোলার আহ্বান জানান।




