মাগুরার চাঁদপুরে মাঠ থেকে নসিমন চালকের মরদেহ উদ্ধার

মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় ফিরোজ বিশ্বাস (নসিমন চালক) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।
নিহতের পরিবারের অভিযোগ, ফিরোজকে একটি সংঘবদ্ধ চক্র ভুল পথে পরিচালিত করেছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মাগুরা সদর থানার এসআই মো. আতাউল গণি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মাদককে কেন্দ্র করে হত্যাকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে কুষ্টিয়ার পুলিশ সুপার, দ্রুত আসামি গ্রেপ্তারের আশ্বাস।

কুষ্টিয়ার খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে মাদককে কেন্দ্র করে

মিঠামইনে আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জ জেলার মিঠামইন  উপজেলার ঘাগড়া আবদুল গনি উচ্চ   বিদ্যালয়ের ভারপ্রাপ্ত 

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ অ্যানিম্যালস অ্যালাইজ ভলান্টিয়ার্স এর উদ্যোগে