মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির দিবা শিফটের, পদ্মা শাখার মেধাবী শিক্ষার্থী, তনয় পালের অকাল মৃত্যু ঘটেছে। গত ১১জুন বিদ্যালয়ের শ্রেনীকার্যক্রম চলার সময়,একটি মাথার ক্যাপ দখল নিয়ে বন্ধুূদের মধ্যে কাড়াকাড়ি চলছিল, একপর্যায়ে তনয় পাল ফ্লোরে পড়ে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত পায়।অবস্থা খারাপ হওয়ায় তাঁর সহপাঠী ও শিক্ষকদের সহায়তায় তাকে, মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরিস্থিতি আরো অবনতি হলে- উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরন করা হয়।গতকাল রাত্রে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরন করেন।তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। বিদ্যালয়ে ও তনয়ের নিজ এলাকা কুলপুদ্দীতে শোকের আবহাওয়া বিরাজ করছে।




