রাঙ্গাবালীতে সমুদ্রে ৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য করায় জেলেদের জরিমানা

১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সমুদ্রের সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছেন সরকার।

তারই ধারাবাহিকতায় অদ্য সকাল ৮.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত রাঙ্গাবালীর সাগর মোহনায় অভিযান পরিচালিত হয়।

 

এসময় উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন, বিজন কুমার নন্দী, জেলা মৎস্য কর্মকর্তা পটুয়াখালী এবং উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ  কোস্ট গার্ড দক্ষিণ জোন বিসিজি আউট পোস্ট রাঙ্গাবালী।

 

মৎস্য বিভাগ জানায় অভিযান চলা কালে সমুদ্রে মাছ ধরার অপরাধে  ও সামুদ্রিক নৌযানে অনুমতি পত্র না থাকায় ৫টি ট্রলার মালিককে ১৯,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় আনুমানিক ৬০ কেজি পোয়া মাছ, ঢেলা মাছ, চৌক্কা মাছ, তুলার ডান্ডি মাছ জব্দ করা হয়। মাছের আনুমানিক বাজার মূল্য ১৮,০০০/- টাকা। জব্দকৃত মাছগুলো গহিনখালী লঞ্চ ঘাটে বসে বিভিন্ন এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়।

 

অভিযান চলাকালীন সময় জেলা মৎস্য কর্মকর্তা উপজেলার চরমোন্তাজ এলাকায়  ৪টি বরফ কল পরিদর্শন করেন। পরিদর্শন কালে দেখা যায়  বরফ কলে বরফ উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে ।

 

অভিযান শেষে জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে নিষেধাজ্ঞা শেষ নাহওয়া পর্যন্ত। যদি কোন জেলে আইন অমান্য করে সমুদ্রে মাছ শিকার করতে আসে তাহলে তাকে ধরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন