রাঙ্গামাটিতে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

রাঙ্গামাটি পার্বত্য জেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ সালাহ উদ্দিন খান নোমান-এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানটি রাঙ্গামাটি সদর থানাধীন রাঙ্গামাটি পৌরসভার ০৭ নম্বর ওয়ার্ডের ধোপাপাড়া দুর্গা মন্দিরের পেছনে পরিচালিত হয়। এ সময় সজল দাশ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামির দেখানো মতে তার বসতঘরের শয়নকক্ষের শোয়ার বালিশের নিচ থেকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন