রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর এমপির পক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অর্থ বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার দরিদ্র, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত জামায়াতে ইসলামীর সংরক্ষিত মহিলা আসন-৩৭ সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকার অনূকূলে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে রাজবাড়ী সদর উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এসময় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, জেলা জামায়াতে ইসলামীর আমির এ্যাড. মোঃ নুরুল ইসলাম, নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সেক্রেটারী আলিমুজ্জামান, অধ্যাপক হেলালুদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর আমির ডা. হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও গোয়ালন্দ, বালিয়াকান্দি, পাংশা, কালুখালী উপজেলাতেও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া