রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, লাশ উদ্ধার

রাজশাহী নগরীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুনের ঘটনা ঘটেছে। শনিবার (দিবাগত রাত) রাত সাড়ে ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন খড়খড়ি এলাকা থেকে নিহত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো না গেলেও অভিযুক্ত ছেলে সুমনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও বখাটে হিসেবে পরিচিত। শনিবার রাতে সে তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করে। এ সময় তার মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মাকে আঘাত করে সুমন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

ঘটনার পর সুমন তার মায়ের লাশ রাস্তায় ফেলে রেখে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে। পরে খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে হেফাজতে নেয় এবং নিহতের লাশ উদ্ধার করে।

রাতেই লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং অভিযুক্ত ছেলে সুমনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন