মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

রাণীনগরে পুলিশের অভিযানে আন্ত:জেলা চোর চক্রের কুখ্যাত ৩ গরু চোর গ্রেফতার

নওগাঁর  রাণীনগরে গরু চুরির ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই ৫টি গরু উদ্ধারসহ আন্ত:জেলা চোর চক্রের কুখ্যাত তিন গরু চোরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে বগুড়া থেকে ১ জন ও নাটোরের সিংড়া থেকে ২ জন গরু চোরকে গ্রেফতার করে রাণীনগর থানায় নিয়ে আসা হয়েছে।
গ্রেফতারকৃত তিনজন হলেন, বগুড়ার আদমদীঘি উপজেলার কোমল দোগাছি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো: গোলাম রব্বানী ওরফে রব্বানী পাখিটার (৩৯), নাটোরের সিংড়া উপজেলার হাট তাজপুর গ্রামের পতিত চন্দ্র হালদারের ছেলে শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০) ও বড় বাড়ুইহাটি গ্রামের সুমেন রাজবংশীর ছেলে শ্রী সুচন্দন রাজবংশী ওরফে সজল (২৭)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে