রাতের অভিযানে পটুয়াখালীতে কোটি টাকার অবৈধ জাল জব্দ, রক্ষা পেল মৎস্যসম্পদ

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) মধ্যরাত ৩টার দিকে পটুয়াখালী সদর চৌরাস্তা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি সন্দেহজনক পিকআপ তল্লাশি করে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৮০০ পিস অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করা হয়। তবে এ সময় চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের পিকআপসহ ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে জব্দকৃত জাল পটুয়াখালী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন