​লামায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

বান্দরবানের লামা উপজেলায় আধুনিক, টেকসই ও পুষ্টিসমৃদ্ধ কৃষির সম্প্রসারণ এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’। ২০২৫-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়েছে।
​বৃহস্পতিবার (১১ জুন) সকালে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লামার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, লামা উপজেলা কৃষি কর্মকর্তা (অ:দা:) মোঃ সোহেল রানা। আরো উপস্থিত ছিলেন,লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ শাহজাহান কামাল, বিএনপি নেতা আমির হোসেন, আব্দুর রব, উপজেলা জামায়াতের আমির কাজী মুহাম্মদ ইব্রাহিম, নারী নেত্রী আনোয়ারা বেগম, সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক সহ প্রমূখ।
এছাড়া ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, কৃষক, এনজিও প্রতিনিধি, উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া