লালমাইয়ে ধানের শীষে ভোট চেয়ে বাড়ি বাড়ি গণসংযোগ ও লিফলেট বিতরণ

আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হয়েছে। আজ ৪ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৫টায় লালমাই উপজেলা কুমিল্লার ৭ নং বেলঘর উত্তর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড ভূশ্চি পূর্বপাড়া এলাকায় এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাকর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আন্দোলনে সহযোগিতা করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় অপরিহার্য বলে তারা মত প্রকাশ করেন।
প্রচারণা কার্যক্রমে উপস্থিত ছিলেন ৭ নং বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ০৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক যুবদল নেতা জাফর আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও সমর্থন পেয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ