শরণখোলা উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরু ছাগলের বিক্রির হাট জমে উঠেছে। শরণখোলা উপজেলায় ৪ টি ইউনিয়নে মোট ২ টি বাজারে গরু ছাগলের হাট বসেছে। সবচেয়ে বড় কেরবানীর পশুর হাট বসেছে শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া ও রায়েন্দা বাজারে।
আমড়াগাছিয়া বাজারে বিভিন্ন জায়গা থেকে দেশি এবং খামারে লালন পালন করা গরু ছাগল নিয়ে আসায় প্রচুর ক্রেতা ভিড় করেছে । গত বছরের তুলনায় এই বছর আমড়াগাছিয়া বাজারে বিক্রি বেশি। আমড়াগাছিয়া বাজারের বাজার ইজারাদার শামীম আহমেদ বাদল বলেন বিগত বছরের তুলনায় এই বছরে আমড়াগাছিয়া বাজারে অনেক ব্যাপারীরা বিভিন্ন জায়গা থেকে গরু ছাগল নিয়ে এসেছে সেই সাথে ক্রেতাদের প্রচুর উপস্থিতি। আমাদের বাজারে হাসিল (খাজনা) খুবই কম নেওয়ার কারনে প্রত্যাশা অনুযায়ী গরু ছাগল বিক্রি হচ্ছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক বলেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু ছাগলের হাটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গরু ছাগলের হাটে অসাধু চক্র কোন ধরনের অন্যায় কাজ না করতে পারে এজন্য শরণখোলা থানা পুলিশ সব সময় সতর্ক আছে। শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান বলেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শরণখোলা উপজেলার প্রতিটি গরু ছাগলের হাটে জাল টাকা সনাক্তকরণ মেশিন, প্রচন্ড গরমে গরু-ছাগল অসুস্থ হয়ে পড়তে পারে এজন্য প্রানী চিকিৎসক এবং বেপারী ও ক্রেতাদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ সহ বিশ্রাম ঘরের ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া