যেহেতু মধ্যপ্রাচ্যে দুবাই, আবুধাবী ও শারজাহের এয়ারফিল্ড অদ্যাবধি বন্ধ রয়েছে সেহেতু আজ সকালে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দুইটি ডিপার্চার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার ফ্লাইট ও ১টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এয়ার আরাবিয়া এর মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।
অন্যদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-401 অত্র বিমানবন্দরে আজ সকাল ৮টা ১৫ মিনিটে অবতরণ করে পুনরায় যাত্রী দিয়ে OV-402 ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশে ৯টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দর ছেড়ে যায়।
গত ২৮ তারিখ হতে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে আজ সকাল পর্যন্ত অত্র বিমানবন্দরের সর্বমোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।