মাদারীপুর জেলার শিবচর পৌরসভার ২নং ওয়ার্ড শিবরায়ের কান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিবচর পৌরসভার ২নং ওয়ার্ড নিবাসী মৃত্যু মোঃ কবির মোল্লার ছেলে মোঃ ওবাইদুল মোল্লার গোয়ালঘর ও খামার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুনে প্রাণ হারিয়েছে ৬টি গরু, ১টি ছাগল ও অন্তত ২০টি হাঁস ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের নীরবতায় হঠাৎ গোয়ালঘর থেকে আগুনের শিখা দেখা যায়। খুব অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো স্থাপনায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ভেতরে থাকা গবাদিপশু ও হাঁস গুলো পুড়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত ওবাইদুল মোল্লা বলেন, এসব গবাদিপশুই ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন। প্রতিদিন গাভীর দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করে যে টাকা পেতাম সেই টাকায় আমার সংসার চলতো। আমার সব শেষ হয়ে গেলো। আমি এখন করবো, আমার সংসার কিভাবে চলবে,সব হারিয়ে তিনি এখন দিশেহারা। তিনি আরো বলেন, আমার ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই টাকা আমি বিভিন্ন ব্যাংক এবং এনজিও থেকে ঋণ নিয়ে খামার করেছি। যেমন: গ্রামীণ ব্যাংক,আম্বালা ফাউন্ডেশন, শিবচর শাখা,আশা, শিবচর ব্রাঞ্চ, পল্লী প্রগতি সহায়ক সমিতি, শিবচর ইউনিট,সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস), শিবচর শাখা। সিএসএস, শিবচর ব্রাঞ্চ । আমি এখন এই টাকা কি ভাবে পরিশোধ করবো। আমার সংসার কিভাবে চলবে। আমি সরকারের সাহায্য চাই।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।




