সমৃদ্ধ চকরিয়া-পেকুয়া ও আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চকরিয়া-পেকুয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
মতবিনিময়কালে সালাহউদ্দিন আহমেদ বলেন, সমৃদ্ধ ও আধুনিক চকরিয়া-পেকুয়া গড়তে হলে সবার আগে গণতন্ত্র, সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, অতীতে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের নানা ঘটনা ঘটেছে, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তথ্যপ্রবাহের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
সালাহউদ্দিন আহমেদ চকরিয়া-পেকুয়া এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি ও মৎস্য খাতের আধুনিকায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ জনপদ গড়ে তোলা হবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
এসময় চকরিয়া-পেকুয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ ও উন্নয়ন প্রত্যাশা নিয়ে মতামত তুলে

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন