সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এর কেন্দ্রীয় পর্যবেক্ষক ও ম্যাজিস্ট্রেট অফিসার মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মেজর আয়াস, মেজর সাজ্জাদ ও সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসিফ আল জিনাত। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও সার্কেল সহকারী কমিশনার ভূমি তৌফিকুর রহমান ও কাঁচপুর রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনিম।
বক্তারা বলেন, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। তারা ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক দলের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ