চুয়াডাঙ্গা জেলার স্থানীয় নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা জামাতের ৪টি উপজেলার সকল ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে শনিবার (১৮.০৭.২৬) সকল ৮.০০থেকে বেলা ১২ টা পর্যন্ত দর্শনা কলেজ মোড় ডাকবাংলা অডিটরিয়ামে সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে চুয়াডাঙ্গা সদর উপজেলা, দামুড়হুদা উপজেলা,আলমডাঙ্গা উপজেলা জীবননগর উপজেলার ১১৫০ জন ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি উপস্থিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডঃ এহসানুল মাহবুব জুবায়ের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ মোবারক হোসাইন,(অঞ্চল পরিচালক যশোর – কুষ্টিয়া) –
সম্মেলনের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা ২ আসনের জামায়াত ইসলামী সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির এডভোকেট রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন ” দায়িত্বশীল নেতৃত্ব সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও আদর্শিক চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতি গঠনে দারিদ্র্যমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে হবে”।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা (১) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী সংসদ সদস্য এ্যাড : মাসুদ পারভেজ রাসেল।
সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী দামুড়হুদা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল কাদের মোল্লা।



