স্বামীর মরাদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী সহ চালক নিহত

নড়াইল সদর উপজেলায় বাস অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক মো.আকবর হোসেন (২৮) নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার কালনা – যশোর মহাসড়কের বাদশার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।
নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন – যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত আবু তাহের স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন লক্ষ্মীপুর জেলার কলাকোপা গ্রামের আব্দুল হাসিম শেখের ছেলে।
পুলিশ জানা যায়, বুধবার ঢাকা থেকে জাহানারা বেগম তার স্বামী আবু তাহের লাশ নিয়ে যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে মধ্যে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের যশোর – কালনা মহাসড়কের বাদশার গ্যারেজে আসলে নড়াইল থেকে আসা একটি লোকাল বাসের সাথে অ্যাম্বুলেন্স এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে জাহানারা বেগম ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন নিহত হয়। এবং সাথে থাকা ইসান নামের এক আহত হয়।
এ বিষয়ে নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী  বলেন, বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন