তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের প্রশিক্ষনার্থী বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা যুব ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই শিফটে ২৩৩জন অংশ নেয়। বুধবার একই ভবনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আলী, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কো-অর্ডিনেটর ছবি রানী রায়, এআই প্রকল্পের কো-অর্ডিনের আব্দুল কুদ্দুস পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
সুত্র জানায়, প্রশিক্ষণে অংশ গ্রহণের জন্য ৫৭০জন আবেদন করেন এরমধ্যে এমসিকিউ পরীক্ষায় অংশ নেয় ২৩৩জন।
যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যৌথ ভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে জয়েন্ট ভেঞ্চারে এসইও এক্সপ্যাট বাংলাদেশ লিমিটেড ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কো-অর্ডিনেটর ছবি রানী রায় জানান, ২৫জন প্রশিক্ষনার্থী নেয়া হবে। তাদের দুই মাসব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে যা শুরু হবে আগামী ২আগষ্ট।
প্রত্যেক প্রশিক্ষনার্থী দৈনিক ভাতা হিসেবে ২’শ টাকা এবং দুপুরের খাবার পাবেন।




