মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মহাদেবপুরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে চেরাগপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শাহাজাহানের

নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, মাদক একটি সমাজ ধ্বংসকারী ব্যাধি। এর কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে, পারিবারিক বন্ধন দুর্বল হচ্ছে এবং অপরাধের প্রবণতা বাড়ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
শাহাজাহান বলেন,মাদক কারবারিদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় থাকতে পারে না। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত,তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। একই সঙ্গে তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, চেরাগপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে স্থানীয় জনগণ,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ধর্মীয় নেতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ অপরিহার্য। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন জোরদার করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে এই ভয়াবহ অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব হবে।
এলাকার সচেতন মহল শাহাজাহানের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সিআইডির তদন্ত হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি গ্রামের গৃহবধূ শাহনাজ পারভীনের