কোটচাঁদপুরে সহকারী স্টেশন মাস্টারের ওপর হামলা জিআরপি পুলিশ কর্তৃক স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

​ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টারের ওপর হামলার ঘটনায় কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে গ্রেপ্তার করেছে জিআরপি পুলিশ।
​জানা যায়, কিছুদিন আগে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিদেব দাসের ওপর পবর্তীতে অতর্কিত হামলা ও মারধরের ঘটনা ঘটে। স্টেশনের প্ল্যাটফর্মের ইজারা ও অতিরিক্ত খাজনা আদায় কেন্দ্র করে এই বিরোধের জেরে সহকারী স্টেশন মাস্টারের ওপর হামলার অভিযোগ ওঠে। উক্ত ঘটনার পর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি ও আল্টিমেটাম প্রদান করেছিলেন।
​এই হামলার ঘটনায় পরবর্তীতে জিআরপি থানায় মামলা দায়ের করা হলে তদন্তের ভিত্তিতে পুলিশ কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে মনোয়ার হোসেন আল আমিন গ্রেপ্তার করে।
​এদিকে স্টেশন মাস্টার মোশাররফ হোসেন ও রেলওয়ে কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে শুরু থেকেই এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছিল। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্ত প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‎ব্রাহ্মণপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে জনদূর্ভোগ লাঘব করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস ব্র্যাক সংলগ্ন ডিপ

​লামায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী নারী

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী মৌজায় পৈত্রিক ও নিজস্ব খরিদা সম্পত্তি