কোটালীপাড়ায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কোটালীপাড়ায় কৃষক-কৃষাণী, কৃষির উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী  এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী পার্টনার কংগ্রেসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডলের সঞ্চালনায় গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মামুনুর রহমান, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, উপজেলা সমবায় অফিসার এস এম শরিফুল প্রমূখ বক্তব্য রাখেন।
কৃষিবিদ মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লা বলেন, আমরা এখানে শতাধিক মানুষ উপস্থিত রয়েছি। আমরা কেউ না কেউ কোন না কোন রোগে আক্রান্ত। তাই আমরা যদি নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি তাহলে আমাদের রোগ হবে না। তাই পার্টনার ফিল্ড স্কুল কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা ও লাভজনক কৃষি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই স্কুল বা কেন্দ্রগুলো গঠন করা হয়েছে। এই আয়োজনে মূলত নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষিকে বাণিজ্যিকভাবে লাভজনক করে গড়ে তোলা আমাদের মূল উদ্দেশ্য।
পার্টনার কংগ্রেসের শুরুতেই এসব  কৃষক-কৃষাণীরা কোন ফলে কোন পুষ্টি রয়েছে এবং তার কাজ কি গানে গানে উত্তম কৃষি তুলে ধরেন।
কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী,এনজিও প্রতিনিধি, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিসহ শতাধিক অংশগ্রহণকারী পার্টনার কংগ্রেস  অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‎ব্রাহ্মণপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে জনদূর্ভোগ লাঘব করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস ব্র্যাক সংলগ্ন ডিপ

​লামায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী নারী

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী মৌজায় পৈত্রিক ও নিজস্ব খরিদা সম্পত্তি