গাইবান্ধায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ ও বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা

গাইবান্ধায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ ও বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা মুলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ জুলাই) সোমবার বেলা সাড়ে দশ টার দিকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে। এতে অংশ নেয় বেসরকারি এনজিওর প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত  জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা সহ অন্যরা।
বক্তারা বলেন, সমাজে নারী ও শিশুর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পরিবারে নারীরা শুধু পুরুষের নয়, অনেক ক্ষেত্রে নারীদের দ্বারাও নির্যাতনের শিকার হন। তাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নারী-পুরুষ উভয়কেই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা শেষে সকল কে বাল্য বিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে একসাথে কাজ করার আহব্বান জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কুষ্টিয়ার মিরপুরে গাঁজা সেবনের আসরে পুলিশের অভিযান: ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় গাঁজা সেবনের আসরে