গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের মাননীয় এমপি।
মাননীয় এমপি আবুল কাওসার মোঃ নজরুল ইসলাম আজ (২১জুলাই) সকাল ১০:৩০ মিমিটে পলাশবাড়ি এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে পৌঁছালে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, সহকারি কমিশনার(ভুমি) মোঃ আল ইয়াসা রহমান তাপাদার, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ এর পক্ষে এসআই মোঃ জুয়েল এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল বারী সরকার সহ স্কুলের সহকারি শিক্ষকবৃন্দ, কর্মচারী ও এলাকার বিভিন্ন পেশা/শ্রেনী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা-৩ আসনের মাননীয় এমপি বলেন “খেলাধুলা শিক্ষার্থীদের মনোবল চাঙা করে আর এই খেলাধুলা যুবসমাজকে পরিবার, সমাজ, রাষ্ট্র এবং বহি:বিশ্বে বিশেষভাবে যেমন পরিচয় করিয়ে দেয় তেমনি সকল অপকর্ম, ফ্যাতনা-ফ্যাসাদ থেকেও মুক্ত রাখে”। বর্তমান সরকার খেলাধুলা গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে ব্যাপক উদ্দোগ গ্রহণ করেছে। ইউনিয়ন পর্যায়ে জায়গা থাকা সাপেক্ষে সরকার খেলাধুলার মাঠ স্থাপনের সিদ্ধান্ত ইতোমধ্যে গ্রহণ করেছেন। মাননীয় এমপি আরো বলেন: ‘সন্ধ্যার পর বাজার-মাঠ, আড্ডার স্থলগুলোতে যেন কোন শিক্ষার্থী সময় না কাটায়, আর বিষয়ে অভিভাবক সহ এলাকাবাসীকে সজাগ থাকার আহবান জানান। সন্ধ্যার পর শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসবে এবং বর্তমান সরকার কারিগরি ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধ পরিকর বলেও জানান মাননীয় এমপি’।
সভাপতির বক্তব্যে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বলেন: উপজেলায় সকল অপ্রীতিকর ঘটনা রোধে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ আছে মাননীয় এমপি মহোদয়ের জ্ঞাতার্থে। প্রীতি ফুটবল ম্যাচের সভাপতি হিসেবে তিনি উপস্থিত মাননীয় এমপির কাছে স্কুলের মাঠটি সংস্কারের আহবান জানান এবং মাননীয় এমপি মহোদয় তাতে সম্মতিও জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আল ইয়াসা রহমান তাপাদার, সহকারি কমিশনার(ভুমি) জানান: একে-অপরের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। তিনি এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক প্রতিষ্ঠান এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষকে অভিনন্দন জানান পড়াশোনার পাশাপাশি খেলাধুলার এমন আয়োজন করার জন্য এবং ফুটবল ম্যাচের সফলতা কামনা করেন।
শুভেচ্ছা বক্তব্যে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জের পক্ষে এসআই জুয়েল বলেন, খেলাধুলা মন-শরীরকে বিকশিত করে কর্মচঞ্চল ও উৎফুল্ল রাখে। তিনি যোগ করেন, উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদা তৎপর এবং সজাগ রয়েছে।
প্রীতি ফুটবল ম্যাচের সার্বিক দায়িত্বে থাকা এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল বারী সরকার(স্যার) বলেন, এমন ১টি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে তারা যেমন আনন্দিত তেমনি এই অনুষ্ঠানে মাননীয় এমপি গাইবান্ধা-৩(সাদুল্লাপুর-পলাশবা ড়ি), পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভুমি), পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি, এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হওয়ায় আমরা গর্বিত এবং অনেক সৌভাগ্যবানও বটে। সকলের সহযোগিতার জন্য স্কুলের আয়োজক কমিটি, শিক্ষক প্যানেল এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে উপস্থিত সকলে শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানান তিনি।




