অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম। শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী চিন্তা, গবেষণাধর্মী কাজ ও প্রযুক্তিনির্ভর প্রকল্প প্রদর্শনের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৭টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আল-মামুন কাওসার শেখ এর সভাপতিত্বে এবং ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণার মূল্যায়ন শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এ সময় তিনি তরুণদের সৃজনশীলতা ও গবেষণামুখী চিন্তাধারার প্রশংসা করে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোতে পরিবেশ সুরক্ষা, কৃষি উন্নয়ন, প্রযুক্তি ব্যবহার ও দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানভিত্তিক নানা বিষয় উঠে আসে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্ট সাপোর্ট স্কিম (ইইএসএস) এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর আগে প্রধান অতিথির উপস্থিতিতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর উপকারভোগীদের মাঝে বকনা বাছুরের খাদ্য বিতরণ করা হয়। একইসঙ্গে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে সার, বীজ এবং ভার্মিকম্পোস্ট সার তৈরির উপকরণ বিতরণ করা হয়।




