মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌহালীতে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার ও কনফারেন্স অনুষ্ঠিত

মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে  সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় সেমিনার ও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল আমিন। সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শামীম জাহিদ তালুকদার।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. মুন্নাফ খান, সমাজসেবা অফিসার মো. মামুনুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ সেলিম হোসেন, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর, ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্ত্রি, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. খালিদ মাহমুদ, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মিজানুর রহমান, ঘোরজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রমজান আলীসহ  থানা সদস্য ও ইউনিয়ন পরিষদের সচিবরা।
বক্তারা বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ভিডব্লিউবি কর্মসূচি সুবিধাবঞ্চিত নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই কর্মসূচির মাধ্যমে নারীরা প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাচ্ছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সিআইডির তদন্ত হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি গ্রামের গৃহবধূ শাহনাজ পারভীনের