জাল দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ, আদালতের নির্দেশে ৮ জনের বিরুদ্ধে তদন্ত

পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকায় জাল দলিল তৈরি করে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে দায়ের করা এক মামলায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সামুদাবাদ রোড এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফোরকান মুসল্লী, সুর্বনা বেগম, আফরোজা বেগম লাইলী, জালাল মীর, রহিম মোল্লা, রবিউল মোল্লা, নবীন মোল্লা ও নাসিমা বেগমসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে একটি দেওয়ানি মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও গত ১৮ জুন অভিযুক্তরা সংঘবদ্ধভাবে গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হেলিপ্যাড সংলগ্ন উত্তর পাশ্বে বাদীর দোকানে গিয়ে তাকে উচ্ছেদের চেষ্টা, হামলা, ভাঙচুর এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন। বাদীর দাবি, অভিযুক্তদের নামে ওই জমির কোনো বৈধ মালিকানার কাগজপত্র নেই। বরং জাল দলিল তৈরি করে তার পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। এছাড়া দীর্ঘদিন ধরে ভাড়াটে লোক এনে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।
অভিযোগের গুরুত্ব বিবেচনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ফৌজদারি কার্যবিধির ১৫৬(৩) ধারায় গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে রুজু করে তদন্ত শেষে আইনানুগ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এ বিষয়ে অভিযুক্ত ফোরকান মুসল্লী বলেন, জাল দলিল করি নাই আমাদের কাগজ পত্র সঠিক আছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাব-রেজিস্ট্রার সংকটে অচল ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিস, দলিল নিবন্ধন বন্ধে চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

দিনাজপুরের ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে নিয়মিত কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

১২০ বছরের ঐতিহ্যে নতুন যাত্রা: র‌্যালি, সংবর্ধনা ও নতুন উদ্যোগে মুখর বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়

আনন্দ র‌্যালি, আলোচনা সভা, সংসদ সদস্যকে সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা