পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, আহত ৬ পরীক্ষার্থী সহ ৭

রাজশাহীর বাগমারায় ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে যাওয়ার পথে পেঁয়াজবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ পরীক্ষার্থীসহ মোট ৭ জন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ইসরাত জাহান, নাসরিন আক্তার ও জান্নাতুন খাতুনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসমত আরা কেয়া ও আম্বিয়া খাতুন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। পা ভেঙে যাওয়ার পরও ইকবাল হোসেন ভবানীগঞ্জ পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেন। আহত হয়েছেন অটোরিকশা চালক গোলাম হোসেনও।
হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, “আহতদের মধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহত শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রবিউল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরীক্ষা দিতে যাওয়ার পথে এমন দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‎ব্রাহ্মণপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে জনদূর্ভোগ লাঘব করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস ব্র্যাক সংলগ্ন ডিপ

​লামায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী নারী

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী মৌজায় পৈত্রিক ও নিজস্ব খরিদা সম্পত্তি