পাবনা-৩ সাবেক এমপি মকবুল হোসেনের পুত্র ও ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র গোলাম হাসনায়েন রাসেল গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য এবং পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের টানা তিন মেয়াদের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের পুত্র, ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র গোলাম হাসনায়েন রাসেলকে পুলিশ গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ে মকবুল হোসেন ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডার নিয়ন্ত্রণ, দখল-বাণিজ্য, উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং দলীয় গ্রুপিংয়ের নানা অভিযোগ ছিল। অভিযোগ রয়েছে, নিজ দলের নেতাকর্মীদের মূল্যায়ন না করে পারিবারিক প্রভাব বিস্তারের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হতো এবং গোলাম হাসনায়েন রাসেলকে মেয়র হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। এসব কারণে স্থানীয় আওয়ামী লীগের একাংশের মধ্যেও দীর্ঘদিন অসন্তোষ বিরাজ করেছিল বলে অভিযোগ রয়েছে।
বাপ-ছেলের একচ্ছত্র রাজনৈতিক প্রভাবে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর অবশেষে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‎ব্রাহ্মণপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে জনদূর্ভোগ লাঘব করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস ব্র্যাক সংলগ্ন ডিপ

​লামায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী নারী

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী মৌজায় পৈত্রিক ও নিজস্ব খরিদা সম্পত্তি