মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মহাসড়কে চাঁদাবাজি: সিংড়া বাস টার্মিনালের ইজারা বাতিল

মহাসড়কে টোলের নামে অবৈধ চাঁদাবাজির সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর নাটোরের সিংড়া বাস টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল করেছে পৌর কর্তৃপক্ষ। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় সোমবার দুপুরে ইজারা বাতিলের এই ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার যমুনা টিভিতে সংবাদমাধ্যমে সিংড়া বাস টার্মিনাল ইজারা নিয়ে অনিয়ম ও চাঁদাবাজি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। নিয়মনীতির তোয়াক্কা না করে মহাসড়কসহ বিভিন্ন স্থান থেকে চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের বিষয়টি সংবাদে উঠে আসে। প্রতিবেদনটি নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এবং পুলিশ সুপারের নজরে আসলে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে তদন্তে ঘটনার সত্যতা মেলায় সবার সম্মিলিত সিদ্ধান্তে ইজারা বাতিলের এই চূড়ান্ত পদক্ষেপ নেয় প্রশাসন।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ এপ্রিল ১৬ লাখ ৫৫ হাজার টাকায় এক বছরের জন্য সিংড়া বাস টার্মিনালটি ইজারা দিয়েছিল পৌরসভা কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট স্থান থেকে টোল আদায়ের জন্য ১৬টি শর্ত দেওয়া হলেও ইজারাদার হুমায়ুন কবির তা অমান্য করে বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সিআইডির তদন্ত হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি গ্রামের গৃহবধূ শাহনাজ পারভীনের