মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মাস পর রায়গঞ্জে আ.লীগ কার্যালয় রক্ষা করতে বাঁশের বেড়া দিলেন এক কর্মী

মাস পর রায়গঞ্জে আ.লীগ কার্যালয় রক্ষা করতে বাঁশের বেড়া দিলেন এক কর্মী

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দীর্ঘ ১৮ মাস পর আওয়ামী লীগ কার্যালয় ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে। অবহেলা ও অরক্ষিত অবস্থায় পড়ে থাকা দলীয় কার্যালয়টি রক্ষা করতে এক কর্মী নিজ উদ্যোগে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কার্যালয়টি তালাবদ্ধ ও অযত্নে পড়ে ছিল। ভবনের বিভিন্ন অংশে ভাঙচুরের চিহ্ন দেখা যায় এবং আশপাশে আগাছা জন্মে পরিবেশ নষ্ট হয়ে যায়। এ অবস্থায় দলীয় সম্পদ রক্ষায় উদ্যোগ নেন স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী। তিনি নিজের খরচে বাঁশ ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে কার্যালয়ের চারপাশে অস্থায়ী বেড়া নির্মাণ করেন।
ওই কর্মী বলেন, “দলীয় কার্যালয় আমাদের আবেগ ও ইতিহাসের অংশ। এটি এভাবে অরক্ষিত পড়ে থাকতে দেখে খারাপ লাগছিল। তাই নিজের সামর্থ্য অনুযায়ী সুরক্ষার ব্যবস্থা করেছি।”
এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ বলছেন দলীয়ভাবে কার্যালয় সংস্কার ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছে, দলীয় কার্যালয় রক্ষায় ব্যক্তিগত নয়, সাংগঠনিক উদ্যোগই বেশি কার্যকর হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সিআইডির তদন্ত হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি গ্রামের গৃহবধূ শাহনাজ পারভীনের