কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে মিঠামইন উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়িতে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম তার বাগানবাড়িতে ঢোকার সময় কয়েকজন সশন্ত্র হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে
গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মিঠামইন থানা পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের পাশাপাশি হামলায় জড়িতদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




