মিরপুরে তিন দিনব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন, কৃষি ও প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বারোপ

আজ, ২০ জুলাই কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দেশীয় মৌসুমি ফলের উৎপাদন, পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের উদ্বুদ্ধ করতে তিন দিনব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ ফল মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। আগামী ২২ জুলাই পর্যন্ত মেলা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে যেমন কৃষকের আয় বৃদ্ধি সম্ভব, তেমনি জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাও সহজ হবে।
মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী, আধুনিক ফল চাষের প্রযুক্তি, উন্নত জাতের ফলের চারা এবং কৃষি বিষয়ক তথ্যসমৃদ্ধ স্টল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দর্শনার্থীরা ফলের গুণাগুণ সম্পর্কে জানার পাশাপাশি কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে আধুনিক ফল চাষের বিভিন্ন পরামর্শ গ্রহণের সুযোগ পাচ্ছেন।
এদিকে বিজ্ঞানভিত্তিক উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহারকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ‘প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। গত ২৪–২৫ জুন ২০২৬ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব জনাব বনানী বিশ্বাস। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সিনিয়র সায়েন্টিফিক অফিসার জনাব মো. সাগিরুল ইসলাম।
সেমিনারে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরাফাত আমান আজিজ। অনুষ্ঠানে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন, মিরপুর, কুষ্টিয়া ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বাস্তবায়নে অনুষ্ঠিত এসব উদ্যোগকে স্থানীয় কৃষক ও সচেতন মহল ইতিবাচকভাবে গ্রহণ করেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ফল মেলা এবং প্রযুক্তিভিত্তিক প্রদর্শনী কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করবে এবং দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‎ব্রাহ্মণপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে জনদূর্ভোগ লাঘব করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস ব্র্যাক সংলগ্ন ডিপ

​লামায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী নারী

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী মৌজায় পৈত্রিক ও নিজস্ব খরিদা সম্পত্তি